Pages

Jan 22, 2016

মধুমিতা

তুমি অহংকার কে তোমার ভূষণ করেছো
তোমার সৃস্টিশীলতা কে তোমার অহংকার করতে পারোনা?

কিছু কথা, কিছু ছন্দ জুড়ে একটা জামা, আর
কিছু কল্পনা, কিছু অনুভূতি জুড়ে কিছু গহনা?

এই সাজে সাজতে পারোনা?



Dec 9, 2015

কুলধারা

কিছু ভাঙা ইট,
কিছু পুড়ে যাওয়া, আধ ভাঙা দেআল;
যার চারপাশে গজিয়ে উঠেছে কিছু বুনো ক্যাকটাস ||

কিছু শুকনো নর্দমা,
কিছু ধূলিধূসরিত রুক্ষ সরু গলি;
যেখানে পরে আছে কিছু ভাঙা কাচের চুড়ি, আর মার্বেল গুলি ||

কিছু ফাঁকা চাতাল,
কিছু ধসে যাওয়া মন্দির;
যার ভেতরে পরে রয়েছে কিছু বিগ্রহের ভগ্নাবশেষ ||

কিছু অজানা আদিম শব্দ,
কিছু শতাব্দীপ্রাচীন জমাট বাতাস,
মধ্যে যার আবদ্ধ রয়ে গেছে কিছু উৎকট, পচা গন্ধ ||

Apr 20, 2015

Good Friend

কতো স্বপ্ন মরে বুকে,
কতো ইচ্ছে বাঁধে গান;
কভু বিষাদ নামে চোখে,
কভু হাত্তয়ায় দোলে প্রাণ;

এতো বৃষ্টি ভেজা সকাল,
তবু চাতক কেনো এ প্রাণ?



Feb 4, 2015

ওগো বিদেশিনী

একটু ছোঁয়ার জন্য;
একটু পাসে বসা,
একটু হাতে হাত রাখার জন্য,
তোমাকে চাই |

একটু ভেজার জন্য,
একটা সাথি;
একটু গানের জন্য,
তোমাকে চাই |

একটু উষ্ণতার জন্য;
একটু আবেগ,
একটু ভালোবাসার জন্য,
তোমাকে চাই |



May 1, 2014

কলিঙ্গ

কাল সারা রাত জেগে কাটিয়েছি,
শুধু তোমার কথা ভেবে কাটিয়েছি|

টাইম মেশিনটা হারিয়ে গেছে রানী সাহেবা!
আমি কলিঙ্গ যেতে পরিনি!

বিশ্বাস করো আমি সত্যি বলছি;
রাত্রে বলিশের নীচে রেখে শুয়েছিলাম;
সকলে উঠে আর পাইনি!

জানিনা কেনো শুধু কিছু ঝাপসা ছবি মনে বার বার উকি দিচ্ছে|
একটা প্রবল ঝড় ও বৃষ্টির রাত;
বাজের ব্যাপক আলোয় সম্পূর্ণ দিক্চক্রবাল এবং
মাঝে মধ্যেই দূরে সমুদ্রের উত্তাল রূপটা স্পষ্ট হয়ে উঠছে|

আর তাতে কিছু নোঙররত আদিম জাহাজের টিকে থাকার লড়াই!

রানী সাহেবা, এই কী কলিঙ্গ?