Pages

Apr 20, 2015

Good Friend

কতো স্বপ্ন মরে বুকে,
কতো ইচ্ছে বাঁধে গান;
কভু বিষাদ নামে চোখে,
কভু হাত্তয়ায় দোলে প্রাণ;

এতো বৃষ্টি ভেজা সকাল,
তবু চাতক কেনো এ প্রাণ?



Feb 4, 2015

ওগো বিদেশিনী

একটু ছোঁয়ার জন্য;
একটু পাসে বসা,
একটু হাতে হাত রাখার জন্য,
তোমাকে চাই |

একটু ভেজার জন্য,
একটা সাথি;
একটু গানের জন্য,
তোমাকে চাই |

একটু উষ্ণতার জন্য;
একটু আবেগ,
একটু ভালোবাসার জন্য,
তোমাকে চাই |



May 1, 2014

কলিঙ্গ

কাল সারা রাত জেগে কাটিয়েছি,
শুধু তোমার কথা ভেবে কাটিয়েছি|

টাইম মেশিনটা হারিয়ে গেছে রানী সাহেবা!
আমি কলিঙ্গ যেতে পরিনি!

বিশ্বাস করো আমি সত্যি বলছি;
রাত্রে বলিশের নীচে রেখে শুয়েছিলাম;
সকলে উঠে আর পাইনি!

জানিনা কেনো শুধু কিছু ঝাপসা ছবি মনে বার বার উকি দিচ্ছে|
একটা প্রবল ঝড় ও বৃষ্টির রাত;
বাজের ব্যাপক আলোয় সম্পূর্ণ দিক্চক্রবাল এবং
মাঝে মধ্যেই দূরে সমুদ্রের উত্তাল রূপটা স্পষ্ট হয়ে উঠছে|

আর তাতে কিছু নোঙররত আদিম জাহাজের টিকে থাকার লড়াই!

রানী সাহেবা, এই কী কলিঙ্গ?


Apr 25, 2014

অবাধ

মৃতু্যটাকে যদি দূর করতে পারতে তবে বুঝতাম তুমি মানুষ;
আর শান্তি, সেটাতো তোমার হাতে নেই!

কবিগান শুনেছো?
বেদুইনের বাজনা শুনেছো কখনো?
আর ওই মাতালটার আর্তনাদ যে শেষ নি:শ্বাসটা বের হবে কখন ভেবে
পথের ধারে পরে যন্ত্রণায় কাৎড়ায়?

ওই রূপকথার সোনালী পাখিটকে ছুয়ে দেখেছো কখনো?
আর পরশপাথর? সেটা কেমন?

আর আমার নগ্ন আত্মা যেটা একদিন তোমার প্রতিটি ইন্দ্রিয়ের
মধ্যে উত্তেজনার পাবক সৃষ্টি করেছিলো?

কতজনকে চুমু খেয়েছো?
গুণে দেখেছো কখনো?
আর কতজনকে খাবে? ভেবে দেখেছো কোনদিন?
আর আমারটা?

সেটাকি তোমার মনে প্রথম স্থান পাবে কোনদিন?


Apr 21, 2014

Angel of the Rustics

The lightseeker, woman of the darkness;
Angel of the rustics, adoring the meekness.

Clad in white, the harbinger of Spring;
Sprinkling delight, for the Magnolia to rise from the ruins!

The enchanter, foster parent of the planters;
Annihilator of draughts, blooming lavenders.

The emissary of hope, drizzling faith;
So the phoenix may once again rise from the ashes!